ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা, দুই কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৫, ৫ ডিসেম্বর ২০২৩
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা, দুই কিশোরের মৃত্যু
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরদিঘী-ঘাটাইল সড়কের কামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ইন্দ্রাবাইদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে আদনান সোহাগ এবং একই এলাকার মিন্টু মিয়ার ছেলে মো. সবুজ। নিহত আদনান সোহাগ সাগরদিঘি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী ছিলো।

Advertisement

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলের দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে কামালপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো ভ্যানকে ধাক্কা দেয়। এসময় চালকসহ মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। অপরদিকে মোটরসাইকেল চালক সবুজকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভিক্টর ব্যানার্জী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!