বুধবার দুপুরে উপজেলার বোদা-দেবীগঞ্জ সড়কের চন্দনবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা উপজেলার বেংহারি বালাভীড় গ্রামের নবির উদ্দিনের স্ত্রী। মাজেদা বেওয়া ভিক্ষা করে সংসার চালাতেন।
স্থানীয়রা জানান, সকালে মাজেদা ভিক্ষা করতে বাড়ি থেকে বের হন। পথে চন্দনবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বোদা থেকে সাকোয়াগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মাজেদা গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।