ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধান মাড়াই মেশিনের পাখার আঘাতে শিশু নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ২৯ নভেম্বর ২০২৩
ধান মাড়াই মেশিনের পাখার আঘাতে শিশু নিহত
ছবিতে আফিয়া জাহান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ধান মাড়াই মেশিনের পাখার আঘাতে আফিয়া জাহান নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বিনতপুর কলোনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফিয়া জাহান একই এলাকার নুর মোহাম্মদ টিপুর মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেলে আফিয়া জাহান বাড়ির পাশে মুদি দোকানে খাদ্যসামগ্রী কিনতে যায়। এ সময় বাড়ির পাশে ইঞ্জিনচালিত মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ চলছিল। সবার অজান্তে সে মেশিনের কাছে এলে পাখার আঘাতে গুরুত্বর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেন। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর থানার ওসি সোহেল রানা। তিনি জানান, শিশুটির লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। তার বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!