[ দেশজুড়ে ]
উজিরপুরে সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেফতার
গ্রেফতাকৃত লিমন। ছবি: সংগৃহীত
বরিশালের উজিরপুর উপজেলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যুবদল নেতা শফিকুল ইসলাম লিমন খানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উজিরপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার রাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের বরতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত লিমন বরতা গ্রামের মোশারফ খানের ছেলে।
উজিরপুর থানার এসআই রাকিবুল ইসলাম জানান, ২০২০ সালে একটি মামলায় (জিআর ১৬০) আদালত শফিকুল ইসলাম লিমন খানকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমান করেন। এর আগে থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বরতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
.png)
উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহমেদ জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম লিমন খানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!