জাহাজটিতে মেট্রোরেলের ৪৯১ পিস সিমেন্টের পাইল রয়েছে। এর আগে ভিয়েতনাম বন্দর থেকে গত ৬ ফেব্রুয়ারি মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি কিয়ো কোরাল।
এমভি কিয়ো কোরাল জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে।
.png)
মেট্রোরেলের এ সব মালামাল খালাসের সঙ্গে সঙ্গেই নদী পথে বিশেষ নৌযানে (বার্জ) করে তা নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে।