[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
ফাইল ছবি
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বনি আমিন অরেঞ্জ (২৬) ও তানভীর (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার দুপুরে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বোয়ালী গ্রামের সিহাব মিয়ার ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) এবং ময়মনসিংহের খাগডহর গ্রামের হায়দার আলীর ছেলে তানভীর (২৫)।
মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান বলেন, বনি আমিন ও তানভীর মোটরসাইকেলযোগে ধনবাড়ী থেকে মধুপুর যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিনজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!