ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
ফাইল ফটো

নওগাঁর বদলগাছীতে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় সানা হোসেন নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বদলগাছী-পাহাড়পুর আঞ্চলিক মহাসড়কের গোবরচাঁপাহাট কাজির মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন জয়পুরহাট জেলার সদর থানার ভাদসা ইউনিয়নের দেউনাহার গ্রামের দবির উদ্দিনের ছেলে। তিনি পেশায় জুতার ব্যবসায়ী ছিলেন। আহত সানা হোসেন বদলগাছী উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা।

Advertisement

জানা যায়, মঙ্গলবার বিকেলে পাহাড়পুর-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের গোবরচাঁপাহাট কাজির মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যান। অপর মোটরসাইকেল আরোহী সানা হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!