শনিবার ভোরে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট পাইলট কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আইয়ুব ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা।
পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০৭টি ইয়াবাসহ আইয়ুবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চান্দগাঁও, পাঁচলাইশসহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, ডাকাতি এবং দ্রুত বিচার আইনসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে। তিনি ২০১০ সালের চান্দগাঁও থানার দ্রুত বিচার মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
.png)