ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবচরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদরাসাছাত্রের

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
শিবচরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদরাসাছাত্রের
ফাইল ফটো

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় মাহমুদুল ইসলাম নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার সকালে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার রেলসড়কের ৫ নম্বর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল ইসলাম শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুরের বেপারীর কান্দি গ্রামের মো.জাহাঙ্গীর মোল্লার ছেলে। সে একই এলাকার স্থানীয় ইক্বরা রওজাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল।

Advertisement

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাহমুদুল ইসলামসহ কয়েকজন শিশু একসঙ্গে মাদরাসা থেকে বের হয়। এ সময় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!