সোমবার সকালে দেবীপুরের প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনির মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সাইদুল ইসলাম রনি ফেনীর ছাগলনাইয়ায় দক্ষিণ আধাঁর মানিক গ্রামের নূর ইসলামের ছেলে। আহত জাহিদুল আলম সোনাগাজীর নবাবপুরের কবির আহাম্মদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত দুই মাস আগেই রনি বিয়ের পিঁড়িতে বসেন। তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পুরোপরিবার।
.png)
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক কুদরত উল্লাহ বাবু জানান, এটি একটি দুর্ঘটনা। আমাদের কোনো ভুলের কারণে এটি হয়নি। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটিও নতুন। এটি এখনো অনটেস্ট। এটির জন্য গাড়ি কর্তৃপক্ষ দায়ী।
ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।