ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আমিনুর রহমান (৩০) ও সহিদার রহমান (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বুড়িমারী ঘুন্টি বাজার ও সকাল ৮টার দিকে উপজেলার চৈতের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুর রহমান বুড়িমারী গুড়িয়াটারী গ্রামের সোলা মিয়ার ছেলে এবং সহিদার রহমান পাটগ্রাম ইউনিয়নের টেপুরগাড়ি গ্রামের মৃত ধওলা শেখের ছেলে।

Advertisement

জানা গেছে, বেলা ১১টার দিকে মোটরসাইকেলযোগে আমিনুর নিজবাড়ি থেকে পাটগ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে লালমনিরহাটগামী একটি ট্রাক অতিক্রম করাকালে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় মোটরসাইকেল চালক করিদুল ও আরেক আরোহী মতিজুল আহত হন।

অপরদিকে, পাটগ্রাম উপজেলার চৈতের বাজার থেকে কালিরহাট বাজার আসার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেল পথচারী বৃদ্ধ সহিদার রহমানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওমিস ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহত সহিদার রহমানের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতীবান্ধা হাইওয়ে থানার এসআই এসএম আরিফ উল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!