ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে ট্রলার থেকে গাঁজা উদ্ধার

লালমোহন (ভোলা) প্রতি‌নি‌ধি
প্রকাশিত: ২১:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
লালমোহনে ট্রলার থেকে গাঁজা উদ্ধার
উদ্ধারকৃত গাঁজা

ভোলার লালমোহন উপজেলায় ট্রলার থেকে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর সংলগ্ন তেঁতুলিয়া নদীর এক‌টি মাছ ধরা ট্রলার থেকে এসব গাঁজা উদ্ধার ক‌রে কোস্টগার্ড দ‌ক্ষিণ জোনের সদস‌্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের স্টাফ কর্মকর্তা (অপা‌রেশন) লেফটেন্যান্ট কমান্ডার সালাউ‌দ্দিন র‌শিদ তানভীর।

Advertisement

তিনি জানান, গোপন সংবা‌দের ভিত্তিতে সোমবার দুপুরে লালমোহন উপজেলার দেবিরচ‌র এলাকার তেঁতু‌লিয়া নদী‌তে এক‌টি মাছ ধরার ট্রলা‌রে তল্লাশি চালান কোস্টগার্ড সদস্যরা। এ সময় ২৪ কে‌জি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে ট্রলারে থাকা মাদক ব্যবসায়ীরা কোস্টগা‌র্ডের উপ‌স্থি‌তি টের পে‌য়ে নদীতে ঝাঁপ দিয়ে পালি‌য়ে যায়। এজন্য কাউকে আটক করা সম্ভব হয়‌নি। উদ্ধারকৃত গাঁজা থানায় হস্তান্তর করা হ‌বে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!