[ দেশজুড়ে ]
নালিতাবাড়ীতে গাঁজাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, রোববার রাতে উপজেলার গোজাকুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ রানা (২৮) উপজেলার গোজাকুড়া এলাকার আফসার আলীর পুত্র ও শফিকুল ইসলাম (৪৬) একই এলাকার আব্দুর রশিদের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুঁইয়া জানান, সোমবার দুপুরে মাসুদ রানা ও শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নালিতাবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!