ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে হেরোইনসহ যুবক গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৮, ২৫ জানুয়ারি ২০২৪
নালিতাবাড়ীতে হেরোইনসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে দুই গ্রাম হেরোইনসহ আব্দুর রহিম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রহিম শেরপুর সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামের মন্তাজ আলীর ছেলে। 

বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার পৌরশহরের জারুয়ারপাড় এলাকা থেকে তাকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। 

জানা যায়, নালিতাবাড়ী পৌরশহরের জারুয়ারপাড় এলাকায় মাদক পাচার হচ্ছিল এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় শেরপুর সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামের আব্দুর রহিমকে দুই গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। 

Advertisement

নালিতাবাড়ী থানার ওসি মরিুল আলম ভূঁইয়া জানান, গ্রেফতার আব্দুর রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!