[ দেশজুড়ে ]
নালিতাবাড়ীতে সাত জুয়াড়ি আটক
আটককৃত সাত জুয়াড়ি। ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ীতে সাতজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের কাচিমৌ গ্রামের একটি পতিত জমিতে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যান।
আটককৃতরা হলেন- জালাল উদ্দিন (৬৬), রুমান (১৯), হযরত আলী (৩২), মমিজল হক (৩৫), সোহেল (২২), নবী হোসেন (১৯) ও জালাল উদ্দিন (৪৫)। তারা বনকুড়া কাচিমৌ এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, আটক সাতজন ও ঘটনাস্থল থেকে পলাতক আসামিসহ মোট ১৪ জনের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে শনিবার বিকেলে আটক সাতজনকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!