[ দেশজুড়ে ]
ক্ষেতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে নিথর কৃষক
ফাইল ছবি
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সাপের কামড়ে আকছেদ আলী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার ১২ নম্বর যুগিখালী ইউনিয়নের মীরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আকছেদ আলী ওই গ্রামের মৃত এসএম সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, সোমবার সকালে বাড়ির পাশের ফসলি মাঠে ধানক্ষেতে কাজ করতে যান আকছেদ আলী। দুপুরে জমির আইল ছাঁটার সময় একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। এ সময় স্বজনরা আশপাশের কয়েকজন কবিরাজ ডেকে ঝাড়-ফুঁক করান। কবিরাজের তন্ত্রমন্ত্রে কোনো উন্নতি না হওয়ায় কলারোয়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কলারোয়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফয়সাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!