[ দেশজুড়ে ]
ঠাকুরগাঁওয়ে একুশের চেতনায় আলপনা অঙ্কনে শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ
ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা ও একুশের চেতনাকে লালন, ধারণ ও বিস্তার ঘটানোর জন্য ঠাকুরগাঁওয়ে সড়কে রং-তুলিতে আঁকা হয়েছে দীর্ঘ আলপনা। জেলা শহিদ মিনার সংলগ্ন পূর্ব পাশের সড়কে আলপনা আঁকায় অংশ নেন শিশুসহ বিভিন্ন পেশার মানুষ।
মঙ্গলবার সকালে আলপনা আঁকা কার্যক্রম শুরু হয়। সড়কে আঁকা লাল, নীল, হলুদ, সাদাসহ নানা রঙের বর্ণিল আলপনা মানুষের নজর কেড়েছে।
আলপনা আঁকতে আসা শিফা খানম নামের এক স্কুলশিক্ষক বলেন, ভাষার জন্য কোনো কিছু করতে না পারলেও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আলপনা আঁকতে আমার খুবি ভালো লাগে। শহিদদের জন্য যেটুকু সময় পাই তা কাজে লাগানোর চেষ্টা করি। তাই আজ এখানে আলপনা আঁকতে এসেছি।
.png)
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান বলেন, একুশ মানে ভাষা শহিদদের হারানোর শোক। নতুন প্রজন্মকে একুশের চেতনা সম্পর্কে উদ্বুদ্ধ করতে আমাদের এ আয়োজন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!