ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে পিঠা উৎসবে মাতলো শিক্ষার্থীরা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
লালমোহনে পিঠা উৎসবে মাতলো শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে পিঠা উৎসব। 

মঙ্গলবার বিকেলে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বাহারি পিঠা-পুলির পসরা বসিয়ে উৎসবে মাতেন শিক্ষার্থীরা। ঐ শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত পিঠা উৎসবে ১৫টি স্টল বসান শিক্ষার্থীরা। যেখানে ছিল দেশীয় পঞ্চাশ ধরনের বারো শতাধিক বাহারি পিঠার সমাহার। সর্বনিম্ন পাঁচ টাকা থেকে ত্রিশ টাকা পর্যন্ত ছিল এ পিঠার দাম। পিঠা ছাড়াও ছিল বিভিন্ন ধরনের জুস, চা ও ঝালমুড়ি।

উৎসবকে কেন্দ্র করে ভিড় জমান লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

Advertisement

এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা। তবে এখন আর আগের মতো গ্রামাঞ্চলে পিঠার দেখা মেলে না। তাই শিক্ষার্থীদের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা মানসম্মতভাবে তৈরি করেছে এসব পিঠা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই আমরা এ উৎসবের আয়োজন করবো।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!