মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘিওর উপজেলার ধূলন্ডী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে থানার ওসি ইব্রাহিম হোসেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধূলন্ডী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পাটুরিয়াগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ঐ ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)