ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে ট্রাকচাপায় মাদরাসাছাত্র নিহত

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
লালমনিরহাটে ট্রাকচাপায় মাদরাসাছাত্র নিহত
দুর্ঘটনাস্থল

লালমনিরহাট সদর উপজেলায় ট্রাকচাপায় আব্দুল্লাহ (১২) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ জেলা শহরের পশ্চিম হাঁড়িভাংঙ্গার তালিমুল ইনসান কওমি হাফিজিয়া মাদরাসার ছাত্র এবং একই এলাকার রাজু মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে মালবাহী একটি ট্রাক মিশনমোড় হয়ে রংপুরের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিনিময় ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে সাইকেল আরোহী মাদরাসাছাত্র আব্দুল্লাহকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে।

Advertisement

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!