বুধবার দুপুরে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে সহায়তা হিসেবে পুলিশ সুপার মোনালিসা বেগমের পক্ষ থেকে ৫ বান টিন তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোরশেদ আলম (পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত)।
এ সময় শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক, কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
.png)
মঙ্গলবার ভোরে সদর উপজেলার ১ নম্বর কামারেরচর ইউপির পয়েস্তিচর গ্রামের আমান উল্লাহ মন্টুর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়। সেইসঙ্গে চারটি গরু আগুনে পুড়ে মারা যায়।
ওই দিন সকালে শেরপুর সদর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়।