[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে ১৫ হাসপাতাল ও ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ, জরিমানা
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুর শহরে স্বাস্থ্য অধিদফতরের ঘোষিত ১০ দফা নির্দেশনা মানতে বেসরকারি হাসপাতালে-ক্লিনিকে অভিযান পরিচালনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার দুপুরে সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স না থাকা, পরিবেশ ছাড়পত্রসহ বিভিন্ন কাগজপত্র না থাকায় ১৫টি প্রতিষ্ঠানকে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ও পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।
.png)
জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর জানান, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী অভিযান চলছে। অবৈধভাবে হাসপাতাল ও ডায়াগনিস্টক পরিচালনা করায় ১৫টি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আরো চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!