ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি টাকার সোনা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ২ মার্চ ২০২৪
শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি টাকার সোনা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে প্রায় আড়াই কেজি সোনা উদ্ধার করা হয়েছে। 

শনিবার সকালে এসব সোনা উদ্ধার করা হয়। কৌশলে গৃহস্থালি মেশিনের ভেতর লুকিয়ে সোনাগুলো নিয়ে আসেন তারা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ বলেন, শনিবার সকাল ৬টার দিকে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে প্রায় আড়াই কেজি সোনা উদ্ধার করা হয়। গৃহস্থালি মেশিনের ভেতর লুকিয়ে এক কেজি ১১৪ গ্রাম সোনা নিয়ে আসেন পটিয়ার সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম। যার মূল্য আনুমানিক এক কোটি টাকা। 

Advertisement

এছাড়া কোভ্যাক্স হাই প্রেসার ওয়াশার মেশিনের রোলারের ভেতর বিশেষভাবে লুকিয়ে এক কেজি ১০০ গ্রাম সোনা নিয়ে আসেন হাটহাজারীর মোহাম্মদ সোলায়মানের ছেলে মোহাম্মদ মোরশেদ। তার দেহ তল্লাশি করে দুটি সোনার চুড়ি ও চারটি আংটি পাওয়া যায়। যার ওজন ১০০ গ্রাম। তার কাছ থেকে পাওয়া মোট এক কেজি ২০০ গ্রাম সোনার মূল্য আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা। দুই যাত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!