বৃহস্পতিবার বগুড়া র্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ পূর্বপাড়ার মৃত মোকছেদ আলী প্রামাণিকের ছেলে হেলাল উদ্দীন প্রামাণিক (৫০) এবং একই উপজেলার ছাতনি এলাকার সিরাজ উদ্দীন প্রামাণিকের ছেলে জামাল উদ্দীন প্রামাণিক (৫৩)।
.png)
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুপচাঁচিয়া উপজেলায় নকল সোনার মূর্তি কেনাবেচার জন্য দুই ব্যক্তি অবস্থান করছেন। তখন র্যাবের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে পাঁচপীর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে বিশেষ কায়দায় টিস্যু দিয়ে মোড়ানো নকল একটি সোনার মূর্তি উদ্ধার করেন র্যাব সদস্যরা।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, আসামিদের নামে এর আগেও দুপচাঁচিয়া থানায় একটি প্রতারণার মামলা রয়েছে। নকল সোনার মূর্তিসহ গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।