ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উত্তাল মেঘনায় ভাসতে থাকে ৫০ ট্রলার যাত্রী, জীবিত উদ্ধার 

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭, ৭ মার্চ ২০২৪
উত্তাল মেঘনায় ভাসতে থাকে ৫০ ট্রলার যাত্রী, জীবিত উদ্ধার 
ফাইল ছবি

ভোলায় উত্তাল মেঘনার মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে পড়া যাত্রীবাহী স্টিল বডি ট্রলারের ৫০ যাত্রীকে উদ্ধার করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। 

বুধবার (৬ মার্চ) বিকেলে ভোলার তজুমদ্দিন ও মনপুরা উপজেলার মেঘনার মাঝ নদীতে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যাত্রীরা ভোলার তজুমদ্দিন ও মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ.এম.এম হারুন অর রশিদ জানান, বিকেলে তজুমদ্দিন ঘাট থেকে একটি স্টিল বডি ট্রলার ৫০ জন যাত্রী নিয়ে মনপুরা উপজেলার কলাতলির চর এলাকার উদ্দেশে রওনা হয়। ট্রলারটি তজুমদ্দিন ও কলাতলির চরের মাঝামাঝি স্থানে মাঝ নদীতে গেলে ইঞ্জিন বিকল হয়ে যায়। ওই সময় যাত্রীদের নিয়ে উত্তাল মেঘনায় ভাসতে থাকে ট্রলারটি। খবর পেয়ে ওই যাত্রীদের উদ্ধার করে তজুমদ্দিনের লঞ্চঘাটে পৌঁছে দেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ট্রলার ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!