শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
দিবসটি উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ।
.png)
অনুষ্ঠানের শুরুতে শিশু রোদেলা রাণী দে কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতাটি আবৃত্তি করেন।
শ্যামলী মালাকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা অধিদফতরের উপ-পরিচালক লুৎফুল কবীর। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন প্রতিনিধি ডা. মোবারক হোসেন, ব্র্যাক কর্মকর্তা ফারহানা মিল্কী, শেরপুর প্রেক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, নারী নেত্রী ও নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।