[ দেশজুড়ে ]
কুমিল্লায় গোলাগুলির ঘটনায় ছাত্রদলকর্মী আটক
কুমিল্লায় সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছাত্রদল নেতা আবু সুফিয়ান অন্তুকে আটক করে পুলিশ। পুলিশের গাড়িতে অন্তু ও তার মা। -ছবি: সংগৃহীত
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) উপ-নির্বাচনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় আবু সুফিয়ান অন্তু নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে নগরীর রাজাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু সুফিয়ান অন্তু কুমিল্লা মহানগর ছাত্রদলের সদস্য।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
এর আগে, সকাল সোয়া ১০টার দিকে ১৯ নম্বর ওয়ার্ডের এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় দুইজন গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর ভোটের পরিস্থিতি শান্ত রাখতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদল নেতা অন্তুকে আটক করে।
ওসি মো. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, গোলাগুলির পর এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!