ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭ লাখের ৩৫০ সিসির বাইকের মালিক খুঁজছে পুলিশ 

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ১৪ মার্চ ২০২৪
৭ লাখের ৩৫০ সিসির বাইকের মালিক খুঁজছে পুলিশ 
৩৫০ সিসির বাইক

ফরিদপুরের বোয়ালমারী থেকে বাংলাদেশে চলাচলের অনুমতি নেই- এমন একটি বেশি গতির মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। কিন্তু মালিকের খোঁজ মিলছে না। এ অবস্থায় প্রায় ৭ লাখ টাকা দামের ৩৫০ সিসি গতির ইংল্যান্ডের বিখ্যাত রয়েল এনফিল্ড কোম্পানির তৈরি ওই মোটরসাইকেলটির মালিকের সন্ধান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার পর্যন্ত মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

থানা সূত্রে জানা যায়, বাংলাদেশে চলাচলের অনুমতি না থাকা ৩৫০ সিসির ওই বাইকটি তিনদিন আগে মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বোয়ালমারী ডাকবাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা গাড়িটির কোন রেজিস্ট্রেশন নেই। তবে এর আগে বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রাম নিবাসী মেহেদী হাসান আব্দুল্লাহ নামে এক যুবককে ওই গাড়িটিতে হেলান দিয়ে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

বোয়ালমারী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ৩৫০ সিসি গতির ইংল্যান্ডের বিখ্যাত রয়েল এনফিল্ড কোম্পানির তৈরি ওই গাড়িটি কোথা থেকে কীভাবে বোয়ালমারীতে এলো তার তদন্ত চলছে। আমরা কোনো কাগজপত্র পাইনি। তবে আমাদের কাছে একটা ছবি আছে। ছবিতে ওই গাড়িটির পাশে একজন দাঁড়িয়ে আছে। গাড়িটি কেউ দাবি করে না করলে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে হয়তো গাড়িটি বোয়ালমারী আনার পেছনে কারা জড়িত জানা যাবে। এ ব্যাপারে মামলা করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!