[ দেশজুড়ে ]
বসতঘর থেকে জেলে পুনর্বাসনের ১৮ মণ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর থেকে উদ্ধার ভিজিএফ চাল -ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার তজুমদ্দিন উপজেলায় বসতঘর থেকে ১৮ মণ জেলে পুনর্বাসনের (ভিজিএফ) চাল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রবিউল নামে এক ব্যক্তির বসতঘর থেকে ২৪টি বস্তার মধ্যে থাকা এসব চাল উদ্ধার করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, অবৈধভাবে মজুত করা জেলে পুনর্বাসনের অন্তত ১৮ মণ (৭২০ কেজি) চাল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করা হয়েছে। যার ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়েছে তাকে পাওয়া যায়নি। তবে উদ্ধারকৃত ওইসব চাল উপজেলা মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। বসতঘরে এতো চাল কিভাবে এসেছে তা আমরা তদন্ত করে উদঘাটন করবো।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!