ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে গাঁজাসহ যুবক আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
লালমোহনে গাঁজাসহ যুবক আটক
আটককৃত শরিফ

ভোলার লালমোহন উপজেলায় এক কেজি গাঁজাসহ মো. শরিফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমোহন পৌরশহরের ওয়েস্টার্নপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শরিফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খলিফা বাড়ির মো. আবু খলিফার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার এসআই মো. আবু ইউসুফ।
 
তিনি বলেন, মাদক বিক্রির উদ্দেশে ওয়েস্টার্নপাড়া এলাকায় অবস্থান করছিলেন যুবক শরিফ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফোর্স নিয়ে অভিযান চালাই। এ সময় এক কেজি গাঁজাসহ শরিফকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!