[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে গাঁজাসহ আটক ২
সংগৃহীত ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ( ডিবি)।
বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার বহরপুর এলাকা হতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. রিপন মন্ডল (৩২) ও মো. আতিকুল্লাহ ওরফে আতিক বিশ্বাস (৩০)।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দির বহরপুরে অভিযান পরিচালনা করা হয়।
.png)
এ সময় দুই যুবককে আটক করা হয়। তাদের নিকট হতে দুইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ছয় হাজার টাকা।
তিনি আরো জানান, আটককৃত রিপন মন্ডলের বিরুদ্ধে পাঁচটি ও আতিক বিশ্বাসের নামে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!