মঙ্গলবার সকালে গোয়ালন্দঘাট থানার সাকের ফকিরের পাড়া হতে তাকে আটক করা হয়। আটককৃত আলাল উদ্দিন গোয়ালন্দ পৌরসভার ৮নং ওয়ার্ডের আদর্শ গ্রামের মুনছের মন্ডলের ছেলে।
জেলা ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গোয়ালন্দঘাট থানার ফকিরের পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কেজি গাঁজাসহ আলাল উদ্দিন নামে একজনকে আটক করা হয়।
.png)
তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির নামে আদালতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।