ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় গাঁজাসহ নারী গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ১০ ডিসেম্বর ২০২৩
আখাউড়ায় গাঁজাসহ নারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ শ্রী বকুল প্রকাশ নাজমা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ঐ নারী ময়মনসিংহের বোধাউড়া এলাকার রাধা বল্লব মহন্ত প্রকাশ তুফান মিয়ার মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকা ভাড়া বাসায় থাকতেন।

রোববার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানায়।

Advertisement

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ধরখার তন্তর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ঐ নারীকে দেখে সন্দেহ হয় পুলিশের। পরে তার ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!