ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে। গত ১৭ মার্চ ফরিদপুরের মধুখালি উপজেলার আশাপুর এলাকায় বিয়ে করেন মামুন।
জানা যায়, মামুন মোল্লা ওই গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে। পেশায় নারুয়া বাজারে লেপ তোষকের ব্যবসা করেন তিনি। ছয় বছর আগে একই উপজেলার নবাবপুর ইউনিয়নের হাবিবুর বিশ্বাসের মেয়ে শাম্মি আক্তারের সঙ্গে মামুনের বিয়ে হয়। সম্পর্কে শাম্মি তার খালাতো বোন। তাদের ৭ বছরের বিবাহিত জীবনে সন্তান ছিল না। গত ২ মার্চ শাম্মি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে একই এলাকার মুরগি ব্যবসায়ী তপনের সঙ্গে পালিয়ে যায়। পরে মায়ের ইচ্ছে পূরণ করতে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করেন তিনি।
.png)
মো. মামুন মোল্লা বলেন, শাম্মি সম্পর্কে আমার খালাতো বোন হতো। পারিবারিকভাবে আমাদের ৭ বছর আগে বিয়ে হয়। তবে শাম্মি পরকীয়ায় আসক্ত ছিলো এটা বুঝতে পারিনি। গত ২ মার্চ রাতে আমি দোকানে থাকা অবস্থায় ও পালিয়ে যায়। তখন মা বলেছিলেন দ্বিতীয় বিয়ে করার আগে দুধ দিয়ে গোসল করতে। তাই মায়ের আবদার পূরণ করতে দুধ দিয়ে গোসল করে বিয়ে করতে যাই।
নারুয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আলী বলেন, মামুন মোল্লার বাড়ি আমার বাড়ির পাশে। সে ভালোবেসে সাত বছর আগে নবাবপুর ইউনিয়নের শাম্মী আক্তার নামে এক মেয়েকে বিয়ে করেছিল। কিন্তু তার স্ত্রী পরকীয়া করে আরেকজনের সঙ্গে চলে গেছে। তাই মামুন গত রোববার এক মণ দুধ দিয়ে গোসল করে আবার দ্বিতীয় বিয়ে করেন।