[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির রামগড়ে ইয়াবাসহ মো. আনোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আনোয়ার রামগড় সোনাইআগার (আনোয়ার ড্রাইভারের বাড়ি) সিরাজ মিয়ার ছেলে।
শুক্রবার রাতে রামগড় ইউপি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর জানান,গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ইউপির ৪ নম্বর ওয়ার্ড সোনাইআগা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৫ ইয়াবাসহ আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি উদ্ধার করা হয়।
.png)
গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!