[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে চোলাইমদসহ চারজন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মানিকছড়িতে পৃথক অভিযানে চোলাইমদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ৬ মার্চ রাতে মানিকছড়ির যোগ্যাছোলা ও সাপমারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা খাগড়াছড়ির পৌর সভার খেজুরবাগান এলাকার ইমন দাশ ও ওমাদল বড়ুয়া এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট ইউপির প্রদীপ কান্তি নাথ ও মুহুরীহাট ইউপির চন্দন নাথ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মানিকছড়িতে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ লিটার চোলাইমদসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
.png)
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!