[ দেশজুড়ে ]
নবীনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাত বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বিদ্যাকুট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হারুন মিয়া উপজেলার বিদ্যাকুট এলাকার ফিরোজ মিয়ার ছেলে।
নবীনগর থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিদ্যাকুট এলাকায় অভিযান চালিয়ে হারুন মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!