[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ গরুসহ গ্রেফতার ২ চোর
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ গরুসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে গরুসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আনোয়ার (২০) জেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মীর কাশেমের ছেলে ও একই গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. সুমন (২০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, একটি সংঘবদ্ধ চোর দলের সদস্যরা সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে সুলতানপুর ইউনিয়নের পাশে নিয়ে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে সেখানে অভিযান পরিচালনা করে দুই গরু চোরকে গ্রেফতার করা হয়। পরে সেখান থেকে তাদের হেফাজতে থাকা ৫টি গরু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুইজন এলাকার চিহ্নিত গরু চোর। দুপুরে কোর্টের মাধ্যমে দুইজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!