বৃহস্পতিবার সকালে পৌর শহরের আড়াইআনী কালেমা চত্বর মোড়ে হালুয়াঘাটের বাঘাইতলা থেকে আসা ওইসব চিনি ও যানবাহনসহ জড়িতদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাটের পলাশতলা গ্রামের হারুন মিয়া (৩২), হালুয়াঘাট পূর্ব বাজারের ট্রাক চালক সোহেল মিয়া (২৬), একই উপজেলার ঘোষবেড় গ্রামের পিকআপ চালক শেখ ফরিদ (২৪) ও সংগ্রা গ্রামের হেলপার হৃদয় দাস (১৯)।
.png)
পুলিশ জানায়, সকালে বাঘাইতলা বাজারের ব্যবসায়ী হারুন মিয়া চোরাই পথে আনা ৪৪০ বস্তা ভারতীয় চিনি একটি ট্রাক ও একটি পিকআপে করে পাচার করছেন। এমন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে শহরের আড়াইআনী বাজার কালেমা চত্বরে অবস্থান নেয়। এ সময় কালেমা চত্বর অতিক্রম করার সময় ট্রাক ও পিকআপ আটক করে অনুসন্ধানকালে ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও পিকআপসহ চিনি জব্দ করা হয়। সেই সঙ্গে চোরাকারবারী হারুন মিয়াসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
নালিতাবাড়ি থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।