নিহত মোশাররফ হোসেন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে।
জানা যায়, মোশাররফ হোসেন বুধবার ইফতারের পর কাকরকান্দি এলাকার পিঠাপুনি গ্রামের নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। স্বজনরা তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পান। এ নিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
.png)
নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুঁইয়া জানান, নিহত মোশারফ হোসেনের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।