ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৪, ১২ মার্চ ২০২৪
শেরপুরে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা’(ডপস) এর আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের গৌরীপুরের ডপস প্রাঙ্গণে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ডপসের প্রতিষ্ঠাতা সদস্য  শাহিন মিয়া বলেন, প্রতি বছর দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা করি। আর এসব অর্থের জোগান দেয় হৃদয়বান কিছু ব্যক্তি। পর্যায়ক্রমে এ জেলায় প্রায় ৪ শতাধিক পরিবারকে এসব উপহার প্রদান করা হবে। আজ সদর উপজেলায় প্রায় শতাধিক অস্বচ্ছল মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, কবি ও সাংবাদিক রফিক মজিদ, শিক্ষার্থী ফরিদ মিয়া, শিক্ষার্থী আব্দুল হাকিম প্রমুখ।

Advertisement

এসব উপহারসামগ্রী মধ্যে ছিল ২ কেজি সুগন্ধি চাল, আলু ২ কেজি, পেঁয়াজ আধা কেজি, মসুর ডাল ১ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি, ছোলা বুট ১ কেজি ও খেজুর ১ কেজি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!