ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে ৪০ ভরি স্বর্ণসহ চোরাকারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ৮ মার্চ ২০২৪
জয়পুরহাটে ৪০ ভরি স্বর্ণসহ চোরাকারবারি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে বিদেশে পাচারের চেষ্টাকালে স্বর্ণের চারটি বারসহ (৪০ ভরি) এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুরে জয়পুরহাট-২০ বিজিবির কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্বর্ণের চারটি বার বিদেশে পাচার করছিলেন মোস্তাকিম নামে এক চোরাকারবারি। এ সময় বিজিবির টহল দল দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৯ নম্বর পিলার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। জব্দ করা হয় স্বর্ণবারগুলো। যার মোট ওজন ৪০ ভরি।  আটক ব্যক্তিকে দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!