ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৮, ২৪ মার্চ ২০২৪
নারায়ণগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

রোববার (২৪ মার্চ) ভোর ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Advertisement

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলের মোট ৪টি স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনটি বেশ বড় এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে সূত্রপাত জানা যায়নি। আগুন নেভানোর পর আমরা বিস্তারিত জানাতে পারব।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!