[ দেশজুড়ে ]
বগুড়ায় ছাত্রীকে নিয়ে উধাও ছাত্রদল নেতা
ফাইল ফটো
বগুড়ার কাহালু উপজেলায় মুরাদ হোসেন মধু নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে (২৫) মুরইল আলিম মাদরাসার নবম শ্রেণির এক ছাত্রীকে (১৬) নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবার কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ ছাত্রীর চাচা আলম শেখ।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২১ মার্চ রাতে ঐ মাদরাসা ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে যায় মুরাদ হোসেন মধু। তিনি উপজেলার বাখরা গ্রামের আ. ছালামের ছেলে ও কাহালু থানা ছাত্রদলের সভাপতি।
.png)
কাহালু থানার ওসি মো. সেলিম রেজা জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযুক্ত ও ভিকটিমকে খোঁজা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!