বাদী পক্ষের আইনজীবী মো. শামীম হোসেন আকন এ তথ্য নিশ্চিত করেন।
তৌহিদুল ইসলাম চাঁন রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপির আব্দুস সোবাহান হাওলাদারের পুত্র।
.png)
গত ৪ফেব্রুয়ারি মধ্য নারিকেল বাড়িয়া এলাকায় স্কুল শিক্ষক জাকির হোসেনের পেটে পিস্তল ঠেকিয়ে কিশোরগ্যাং সন্ত্রাসীদের নিয়ে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় রাজাপুর থানায় মামলা দায়ের হলে আসামিরা কয়েকদিন পলাতক থেকে উচ্চআদালত থেকে ৪২ দিনের জামিন নেয়।
জানা গেছে, রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের ইউপি সদস্য আ. সোবাহান হাওলাদারের ছেলে কিশোর গ্যাং নেতা তৌহিদুল ইসলাম চান দলবল নিয়ে হামলা চালায়। ৪ ফেব্রুয়ারি রোববার রাত ৮টার দিকে মধ্য নারিকেল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই গ্রামের মোতাহার হাওলাদারেরর ছেলে মোস্তাফিজুর রহমান জাকির গুরুতর রক্তাক্ত জখম হন। আহত জাকির রাজাপুর উপজেলার নুরুন্নাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত।
মোস্তাফিজুর রহমান জাকির জানান, সন্ধ্যার পর অবসরপ্রাপ্ত এক শিক্ষককে এগিয়ে দিয়ে ফেরার পথে তৌহিদুল ইসলাম চান কিশোর গ্যাং নিয়ে পথরোধ করে। পেটে পিস্তল ঠেকিয়ে লাঠি ও হাতুরি নিয়ে মারধর শুরু করে চান ফারুক, তুহিন, রাকিব, মোস্তাফিজ, খলিলুর রহমানসহ আরো কয়েকজন। পেটে পিস্তলঠেকানোর ফলে কোন ডাকচিৎকারও দিতে পারিনি। মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে এরইমধ্যে কোথা থেকে যেন একটা লাইটের আলো আসে তখন মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়।
ওই কিশোরগ্যাং সদস্যরা নারিকেল বাড়িয়া ক্লাব বাজারের ক্ষুদ্রব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারকেও চাঁদার দাবিতে অগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, তৌহিদুল ইসলাম চাঁনের বিরুদ্ধে ফৌজদারী র্কার্যবিধি আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।