ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে ৩১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ২৪ মার্চ ২০২৪
মুন্সীগঞ্জে ৩১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৩১ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মাজেদা বেগম কুমিল্লার লালনগর গ্রামের মো. জয়নাল আবেদীনের স্ত্রী। 

শনিবার রাতে জেলার সিরাজদীখান উপজেলার মালখানগর গ্রামে অভিযান চালিয়ে সমুদয় গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাঁজার মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা। 

রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম জে সোহেল।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম মালখানগর গ্রামে অভিযান চালায়। এ সময় গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে এনে গাঁজা পাঁচার করতেন রাজধানী ঢাকা ও এর আশপাশে। গ্রেফতারকৃত নারীকে সিরাজদীখান থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!