ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক রাতে ২০ ভরি সোনা লুট করে পালিয়ে আসেন চট্টগ্রাম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ২৭ মার্চ ২০২৪
এক রাতে ২০ ভরি সোনা লুট করে পালিয়ে আসেন চট্টগ্রাম
ছবিতে গ্রেফতারকৃত মনিরুল ইসলাম

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার অলংকার মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. মনিরুল ইসলাম নামে দুর্ধর্ষ এক ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনিরুল ইসলাম বরগুনার সদর উপজেলার বড় গৌরীচন্না এলাকার খায়রুল ইসলামের ছেলে।

Advertisement

র‍্যাব জানায়, গত ১৯ মার্চ রাতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের বানাই এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলায় ডাকাতির ঘটনা ঘটে। দরজার ছিটকিনি ভেঙে ঘরে ঢুকে গৃহকর্তা মো. ইউসুফ আলীকে মারাত্মকভাবে পিটিয়ে ও হত্যার ভয় দেখিয়ে আলমারির চাবি নিয়ে নেয় ডাকাতদল। পরে আলমারিতে থাকা আনুমানিক ২০ ভরি স্বর্ণালঙ্কার, ডায়মন্ডের নাকফুল ও কানের দুল, মোবাইল এবং এক লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় ২২ মার্চ কাঠালিয়া থানায় অজ্ঞাতনামা ছয় থেকে সাতজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ইউসুফ আলী।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ডাকাতি মামলাটির সন্দিগ্ধ পলাতক আসামি মনিরুল ইসলাম চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার অলংকার মোড় এলাকায় অবস্থান করছেন বলে তথ্য ছিল র‍্যাবের কাছে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সঙ্গে উক্ত ডাকাতির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন মনিরুল। মামলার পর গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে চট্টগ্রামে চলে আসেন তিনি।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার আরো বলেন, মনিরুলের বিরুদ্ধে বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালীর বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে ঝালকাঠির কাঠালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!