ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে পৌনে ২ কোটি টাকার সোনার বার উদ্ধার

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৫৪, ২১ নভেম্বর ২০২৩
বেনাপোলে পৌনে ২ কোটি টাকার সোনার বার উদ্ধার
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্তে ১৮ সোনার বারসহ আকতারুল নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সোনার দাম প্রায় এক কোটি ৮৮ লাখ টাকা।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে সোনার এ চালানসহ তাকে আটক করা হয়। আকতারুল বেনাপোল পোর্ট থানার খলসি গ্রামের আবু বক্করের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ খুরশীদ আনোয়ার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বেনাপোল সীমান্তের পুটখালি গ্রাম দিয়ে সোনার বড় একটি চালান পাচার করা হচ্ছিল। খবর পেয়ে পুটখালিতে অভিযানে যায় বিজিবি। এ সময় সন্দেহ হওয়ায় একটি ইজিবাইক থামিয়ে যাত্রীদের শরীর ও মালপত্র তল্লাশি করা হয়। তল্লাশিতে আকতারুল নামে এক যাত্রীর কাছে ১৮টি সোনার বার পাওয়ায় তাকে আটক করা হয়। উদ্ধার করা সোনার ওজন দুই কেজি ৮০ গ্রাম। যার দাম প্রায় এক কোটি ৮৮ লাখ টাকা। এ সময় ইজিবাইকটিও উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনা চোরাচালান আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!