ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাথরঘাটায় শুকরের আক্রমণে নারীসহ আহত ৪

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ২৭ মার্চ ২০২৪
পাথরঘাটায় শুকরের আক্রমণে নারীসহ আহত ৪
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বন্যশুকরের আক্রমণে এক নারীসহ চারজন আহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে উপজেলার বলেশ্বর নদ তীরবর্তী গাববাড়িয়া ও টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হলে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শে-রে বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা বলছেন, ঐ শুকরের দল টেংরা বনাঞ্চলে বসবাস করে খাদ্য সংকট হলে লোকালয়ে গিয়ে কৃষি জমিতে ফসলের ক্ষতি করে।

Advertisement

আহতরা হলেন- গাববাড়িয়া গ্রামের বেলায়েত মীর, তার ছেলে ইব্রাহিম মীর, একই গ্রামের হাসান মীরের স্ত্রী ছকিনা বেগম। এদেরকে বাড়ির ভেতরে ঢুকে আক্রমণ করে শুকর। অপরদিকে, পার্শ্ববর্তী টেংরা গ্রামের সাইকুল (২৩) রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে আক্রমণ করে শুকরের দল।

জানা গেছে, আহতদের শরীরের বিভিন্ন অংশে শুকর দাঁত দিয়ে আঘাত করে ক্ষত তৈরি করেছে। এর মধ্যে আহত বেলায়েত মীরের হাতের রগ ছিড়ে ফেলায় তাকে বরিশাল শে-রে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাশিদা তানজুম হেনা জানান, একজনের আঘাত বেশি থাকায় তাকে বরিশালে পাঠানো হয়েছে। বাকিদের পাথরঘাটায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বন বিভাগের কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, সংরতি বনের ঐ শুকর হত্যা করার বিধান নেই। মানুষকে সচেতন করে মানুষ ও বন্য প্রাণীর সংঘাত হ্রাস করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!