মঙ্গলবার দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক বেলাল হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকার জহর মল্লুক ফকিরের ছেলে।
জানা যায়, দুপুরে পাহাড় সংলগ্ন নিজের ধানক্ষেতে আগাছা পরিষ্কার করার সময় হঠাৎ দলছুট একটি বন্যহাতি অতর্কিত হামলা চালিয়ে বেলাল উদ্দিনকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষ্ট করে। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
.png)
একইভাবে কামাল হোসেন নামে অপর এক কৃষককে হামলা চালিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হারবাং ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন বন্যহাতির আক্রমণে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।